Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
𝗝𝗔𝗡𝗦 𝗡𝗘𝗪𝗦 𝟮𝟰

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদে সর্বদা আপনার পাশে

𝗝𝗔𝗡𝗦 𝗡𝗘𝗪𝗦 𝟮𝟰

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদে সর্বদা আপনার পাশে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

জাতীয়

গণহত্যার বিচার না করলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

By -
জুন ২৩, ২০২৬ 2 Min Read
০

Faysal Mahmud

ঢাকা, ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার): আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয় নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ‘আজ আমরা এখানে জড়ো হয়েছি বিচারের দাবিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার। গণঅভ্যুত্থানের দুই বছরের মাথায়ও বিচারের দাবিতে আমাদেরকে রাজপথে হাজির হতে হচ্ছে।’

বিচারের ধীরগতিতে হতাশা প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘নতুন সরকার গঠিত হওয়ার পরে গত চার মাসে আইসিটিতে নতুন কোনো রায় হয়নি, নতুন কোনো তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয়নি। এটা স্পষ্ট নতুন যাকে দায়িত্ব দেয়া তিনি ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। নতুন যোগ্য কাউকে দায়িত্বে বসাতে হবে যিনি গণহত্যা বিচার করতে সক্ষম হবেন এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সকল ব্যবস্থা নিশ্চিত করবেন।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলছি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, জুলাইয়ের হত্যাকাণ্ড ও ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিচার করতে না পারলে এ সরকার পাঁচ বছর টিকতে পারবে না।’

আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ বিগত ষোলো, সতেরো বছরের অসংখ্য, গুম, খুন গণহত্যা চালিয়েছে এদেশের সাধারণ মানুষের ওপর, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর। তার ফলশ্রুতিতে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে দিল্লীতে পালিয়ে যেতে হয়েছিল। আমরা স্পষ্ট বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামীলীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে আর সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগারো দলীয় ঐক্য সংসদ ও সংসদের বাইরে লড়াই চালিয়ে যাবে।’

সরকারের তিন মন্ত্রণালয়কে দায়ী করে তিনি বলেন, ‘বিচার করতে না পারার কারণে আইনমন্ত্রী ব্যর্থ হয়েছেন। নিরাপত্তা দিতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। গণমাধ্যম ফ্যাসিস্টদের পুনর্বাসন ঠেকাতে না পারায় তথ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। সবকিছু বাংলাদেশ এর জনগণ দেখছে। আওয়ামী লীগের শেকড় দিল্লীতে, এজন্য তাদের আশ্রয় হয়েছে দিল্লীতে। তারা ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পাঁচ আগস্ট সমাপ্ত হয়ে‌ গেছে।‌ যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখছে তাদের পরিণতি আওয়ামীলীগ এর মতোই হবে।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Author

-

Follow Me
Other Articles
Previous

মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার; আহতদের হাসপাতালে প্রেরণ*

Next

শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | 𝗝𝗔𝗡𝗦 𝗡𝗘𝗪𝗦 𝟮𝟰